বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাটি উপজেলার বাটাজোর ইউনিয়নের ঘেয়াঘাট গ্রামের। মৃত গিতা রানী ওই গ্রামের দিনমজুর গোপাল চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত দেড় বছর ধরে একই এলাকার লক্ষণ শীলের ছেলে সঞ্জয় শীলের সঙ্গে গিতা রানীর প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা শাঁখা-সিঁদুর ও মালা বদল করে কথিত বিয়ে করেন বলে দাবি স্বজনদের। গত দেড় মাস আগে গিতা রানী একটি কন্যা সন্তান জন্ম দেন। এরপর থেকে সঞ্জয় তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
এ নিয়ে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ও হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি প্রথম দফায় গ্রাম্য সালিশ করেন। সালিশে গিতা রানীকে স্ত্রী হিসেবে এবং তার সন্তানকে মেনে নিয়ে বাড়িতে তুলে নেওয়ার রায় দেওয়া হয়। রায়ের পর সঞ্জয় ও তার পরিবার ১৫ দিনের মধ্যে গিতা ও নবজাতককে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে সালিশ ত্যাগ করেন। কিন্তু পরে ওই রায় না মেনে সঞ্জয় আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এরপর গত ১১ সেপ্টেম্বর বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদার নেতৃত্বে দ্বিতীয় দফা সালিশ হয়। ওই সালিশে সঞ্জয়ের সঙ্গে গিতার সম্পর্ক ছিন্ন করার জন্য গিতাকে দেড় লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। স্বজনদের দাবি, প্রহসনের এই রায়ের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন গিতা। রোববার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে বাটাজোর সুইজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তবে মৃতের বাবা গোপাল চন্দ্র দাস জানিয়েছেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
অভিযোগের বিষয়ে বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদা বলেন, এ ঘটনায় তিনি কোনো সালিশ করেননি এবং এমন কোনো রায়ও দেননি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, গ্রামবাসী মৃত্যুটি রহস্যজনক দাবি করায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন ক্রেন ও ইকুইপমেন্ট যুক্ত করেছে হ্যান্ডেলিং ঠিকাদার প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। একই সঙ্গে হ্যান্ডেলিং শ্রমিকদের ...
সব মন্তব্য
No Comments