রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে উৎসবমূখর পরিবেশে উপজেলার হারতায় লক্ষ্মী পূজা উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১৬৪তম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রবিবার বিকেল ৩টায় প্রতি বছরের ন্যায় সন্ধ্যা নদীর শাখা হারতা ইউনিয়নের কঁচা নদীতে মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নৌকা বাইচ প্রায় লাখো দর্শনার্থীর হৃদয় ছুয়ে গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও হারতা ইউপি চেয়ারম্যান অমল মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিচুর রহমান, শেরে বাংলা এ.কে. ফজলুল হকের দৌহিত্র আওয়ামী লীগ নেতা একে ফাইয়াজুল হক রাজু, উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল, জেলা সহকারী পুলিশ সুপার ( উজিরপুর সার্কেল) আবু জাফর মোহাম্মদ রহমত উল্লাহ,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন প্রমুখ। নৌকা বাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিন্টুলাল মজুমদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলার হারতার সাবেক ইউপি চেয়ারম্যান ডা.হরেন রায়, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল বিশ্বাস, সাতলা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা রং এর সাজানো নৌকা নিয়ে, ঢোল ও বাদ্য যন্ত্রের তালে তালে ৭টি দল অংশগ্রহন করে। এসময় নৌকা বাইচ অনুষ্ঠান উপভোগ করার জন্য স্থানীয় ও পাশর্^বর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নানা বয়সের লাখো নারী-পুরুষ নদীর দুই তীরে ও নদীতে শত শত নৌকা এবং ট্রলার নিয়ে আনন্দ উল্লানে মেতে উঠে। উৎসবমূখর ও শান্তিপূর্ণ নির্বিঘœ পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাদারীপুর রাজৈরের অমল সরকার ও রবির দল। দ্বিতীয় স্থান অধিকার করে কোটালীপাড়ার সনাতন বিশ্বাসের দল, তৃতীয় স্থান অধিকার করে গোপালগঞ্জের মিষ্টার লাজরেষ্ট ফলিয়ার দল। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ,দ্বিতীয় পুরস্কার ৩৪ ইঞ্চি এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে) সাতক্ষীরা প্র ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
সব মন্তব্য
No Comments