চট্টগ্রাম অফিস: ‘নীরবতা সম্ভব না’ শীর্ষক রিজোয়ান রাজনের নবধারার একক মূকাভিনয় পুরো বাংলাদেশকে দেখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটির জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। শনিবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদর্শনী দেখে তিনি আরো বলেন, ‘আমি হিন্দু নই, মুসলমান নই, বৌদ্ধ নই, আমি বাঙালি। আমরা রাজনীতিবিদরা যতই বলি না কেন, সাধারণ মানুষের মধ্যে যত দিন এ মূল্যবোধ সৃষ্টি হবে না, তত দিন পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে না। রিজোয়ান রাজনের নবধারার মূকাভিনয়ে বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। তাই এটি সারা বাংলাদেশে প্রদর্শন করা উচিত।’
বৃষ্টি উপেক্ষা করে ও হঠাৎ তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে গাড়ির স্বল্পতা সত্বে ‘নীরবতা সম্ভব না’ দেখতে ছুটে এসেছেন দর্শকরা। ‘প্রাণ প্রকৃতি' 'অনীল কাকা' ও 'যীশু আবার' তিনটি গল্পেই রিজোয়ানের প্রতিবাদী রূপটি স্পষ্ট হয়ে ওঠেছে। এগুলোতে সমাজের অনিয়ম, দূর্নীতি, বিচারহীনতা, সাম্প্রদায়িক সহিংসতা ও সমসাময়িক বৈশ্বিক তুলে ধরা হয়েছে। যা উপভোগ করেছেন দর্শকরা।
প্যান্টোমাইম মুভমেন্টের আয়োজনে মেজবাহ চৌধুরীর উপস্থাপনায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। প্রদর্শনীর আলোক পরিকল্পক ও পরিচালনা শাখাওয়াত শিবলী, পোশাক পরিকল্পনা তামিমা সুলতানা, আবহ সঙ্গীত পরিকল্পনা রাজ ঘোষ, আবহ প্রক্ষেপণ তরুণ বিশ্বাস, মাল্টিমিডিয়া প্রক্ষেপণ মোহাম্মদ আলী, মিলনায়তন ব্যবস্থাপনায় কনা দাশ, ওয়াসিম আহমেদ ও একরামুল হক, সার্বিক সহযোগিতায় রাইদাদ অর্ণব ও মুরাদ হাসান, ফটোগ্রাফিতে আরিফুর রহমান আবির ও প্রযোজনা অধিকর্তা ছিলেন সোলেমান মেহেদী।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments