বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

প্রকাশ : 08 Sep 2026
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


ঢাকায় ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।


হাইকমিশনের পোস্টে জানানো হয়, সাক্ষাতে হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।


আলোচনায় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি তুলে ধরেন।


পোস্টে আরও জানানো হয়, তারা দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার তাৎপর্যের ওপর বিশেষ জোর দেন।


বঙ্গভবন সূত্রে জানা গেছে, সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।


সম্পর্কিত খবর

;