মোঃ পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে ২৬ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৩০টি মামলায় সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন ১ জন মেয়ে শিশু রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,মাদক পরিবহণ,ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন লঘুদণ্ডের মামলা ছিলো ওই ২৬ শিশু কিশোর-কিশোরীর নামে। তাদের সবারই এটি প্রথম মামলা। তবে আর কোন দিন এ ধরনের অপরাধে জড়াবে না শপথ পাঠ করেছে। একই সঙ্গে তাদের ভালো কাজ করার নির্দেশে দিয়েছেন আদলত। রায় কার্যকরের এই বিষয়টি সমাজসেবা প্রবেশনারি অফিসারকে মনিটরিং করতেও বলা হয়েছে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছে আদালত। বাংলাদেশে প্রথম এক সাথে এত বেশি শিশুকে এই রকমের দণ্ড দেওয়া হলো। তাদের মেন্টাল চেঞ্জের কারণেই এমন রায় দিয়েছেন আদলত।
রাজশাহী সমাজসেবা প্রবেশনারী অফিসার মতিনুর রহমান বলেন,আদালতে এটি একটি ভালো আদেশ দিয়েছেন। আদালত আমাদের ঐ শিশুদের অপরাধের ধরণ দেখে ভালো কাজ কী কী করবে সেটি ঠিক করতে বলেছেন।
এছাড়াও তাদেরকে মাদকে না জড়ানো, বাল্য বিবাহ না করা,পিতা-মাতার সাথে সদ্য ব্যবহার করার,মারামারিতে জড়ানো এই সব ধরনের কাজ থেকে রিবত রাখতে বলেছেন। এটি একটি বিরল রায়।
এর আগে কখনও এটি হয়নি। রাজশাহীতে প্রথম এই ধরনের রায়ের ব্যবহার হলো। আমার এখন তাদের মনিটরিং করবো ও তাদের আরও ভালো কাজগুলো ঠিক করে দেবো।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments