উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও আলেম ওলামাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার জহিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার। এছাড়াও বক্তৃতা করেন গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, মাওলানা আঃ রব প্রমূখ। সভায় বক্তারা প্রত্যেক ইমাম ও আলেম ওলামাদের জুম্মার বয়ানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল এবং মহামারী করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক আলোচনা করার আহবান জানান। প্রধান অতিথি পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বক্তৃতাকালে বলেন জীবন বাঁচিয়ে অন্যান্য কাজ করতে হবে। বিশ্বব্যাপী দিন দিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হুকুম প্রত্যেক মানুষকে মাক্স ব্যবহার করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও সকল ইমাম ও আলেম ওলামাদের উদ্দেশ্যে বলেন, প্রতি জুম্মার বয়ানে সন্ত্রাস জঙ্গীবাদ এর কুফল এবং মহামারী করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক আলোচনা করার আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্র ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।আর ...
স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কো ...
সব মন্তব্য
No Comments