সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ উৎকোচের ২৫ হাজার টাকাসহ জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার আইযুব আলীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ১টার দিকে ইসলামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসেন।
টাকাগুলো স্বতন্ত্র প্রার্থী দিয়েছে বলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে স্বীকার করা ওই প্রিজাইডিং অফিসারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক এস এম শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনি সমন্বয়ক এসএম জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি উদ্দেশ্য প্রণোদীত ঘটনা। তারা নিজেরাই নাটক তৈরি করে আমাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন।
হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নিয়ে গেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর শুনে রাতেই ঘটনাস্থলে এসিল্যান্ড গেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments