স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার পাবে।
শনিবার ১৩ জুন রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি আজ এখানে কোনো প্যানেল আলোচক হিসেবে আসিনি। বরং, আমি এখানে এসেছি আমাদের মূল লক্ষ্যের প্রতি সরকারের প্রতিশ্রুতি ও ঐকান্তিকতা ব্যক্ত করতে। বর্তমান সরকার মাত্র ১০০ দিনের কিছু বেশি সময় ধরে দায়িত্বে রয়েছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ় ও অটুট।
সম্মেলনে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, কয়েক মাসে আমাদের সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা আমাদের দেশকে ফিরে পেয়েছি। আমরা একটি গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি পুনরায় দেশ পরিচালনায় স্থাপন করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আমরা সবসময় নীতির ধারাবাহিকতা এবং স্থিতিশীলতার কথা বলেছি, যা বাংলাদেশ বা বিশ্বের যেকোনো দেশের যেকোনো বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও নীতির ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
সব মন্তব্য
No Comments