স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামে মৃত্যু। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃত ৭ জনের মধ্যে ঢাকা বিভাগেই ৬ জন এবং ঢাকা জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ২ জুন সকাল ৮টা থেকে ৩ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ২১০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২ জন। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগী ৯ হাজার ১৯১ জন। এখন পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫১১ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬০ হাজার ১৫৮ জন সন্দেহজনক রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৪২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments