স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৪০জন জাদুশিল্পীর অংশগ্রহণে শুরু হয় ৪ দিনব্যাপী ভ্রাম্যমান জাদু উৎসব। ঢাকা মহানগরের ১৬ টি স্থানে ২০-২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এ উৎসব। গত ২০ ডিসেম্বর ১ম দিনে ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন –“সকল শিল্পের মানুষদের এক কাতারে আনা এবং এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে তাদের পৃষ্টপোষকতা করার মাধ্যমে গণজাগরণ তৈরী করাই আমাদের অন্যতম লক্ষ্য”। অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ধারাবাহিকভাবে সকল জাদু শিল্পীদের পৃষ্টপোষকতা করার পাশাপাশি নগরজীবনে নির্মল বিনোদন ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করে যাচ্ছে।
আজ ২৩ ডিসেম্বর ২০২৩ বিকেল ৪ টা থেকে গণজাগরণের জাদু উৎসব প্রদর্শিত হয় মহানগরের বিভিন্ন স্থানে। দুইটি দল বিভক্ত হয়ে বিকাল ৪ টায় প্রথমে শ্যামলি মাঠ এবং ৩২ নাম্বার, ধানমন্ডি যাদু প্রদর্শন করে শিল্পীরা। এরপর সন্ধ্যা ৬ টায় শেখ রাসেল মঞ্চ, মিরপুর এবং টাউন হল মোহাম্মদপুর প্রদর্শিত হয়। উপচে পড়া ভিড় ঠেলে জাদু প্রদর্শনী উপভোগ করেন শত শত দর্শক। এ উৎসব আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা সাইফুল ইসলাম জনি। নগরজীবনে ব্যস্ততার ভিড়ে ভ্রাম্যমান এ ধরনের আয়োজনে জাদু প্রদর্শনী দেখে উচ্ছাস প্রকাশ করেন দর্শকরা।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments