আইসিসি বোর্ড সভা
ডেস্ক রিপোর্ট: আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ বোর্ড সভায় বাংলাদেশ দলকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ভোটাভুটি হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রের দাবি, বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী ভারত সফরে গিয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ রাজি না হলে, তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার বিষয়ে আইসিসির অধিকাংশ বোর্ড সদস্য মত দিয়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার বিকল্পও আলোচনায় এসেছে।
বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই নিরাপত্তা ও পারিপার্শ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতের ভেন্যুতে ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল এবং ম্যাচ অন্য দেশে সরানোর অনুরোধ জানায়। তবে আইসিসি কর্তৃপক্ষ টুর্নামেন্টের সূচি ও ভেন্যু পরিবর্তনে অনাগ্রহ প্রকাশ করে।
আইসিসি সূত্র জানায়, বৈশ্বিক টুর্নামেন্টের ক্ষেত্রে নির্ধারিত কাঠামো বজায় রাখা জরুরি। কোনো দল নির্ধারিত শর্ত মানতে অস্বীকৃতি জানালে বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা আইসিসি। তবে বোর্ড সভার সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সামনে সময় খুব বেশি নেই। দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত না এলে বিশ্বকাপের দলগত কাঠামোতেই বড় পরিবর্তন আসতে পারে।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments