কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা। সিক্স লেন সড়ক থেকে শুরু করে সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত এ সিসি ক্যামেরার আওতায় থাকবে। এ ফলে আপরাধীদের চিহ্নিত করা যাবে। তবে পুলিশের নিয়মিত টহল থাকার করানে মাদকসহ বিভিন্ন অপকর্ম কমে গেছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে কলাপাড়া থানার ওসি মো. জসিম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সন্ধ্যার পরে যাতে কোন শিক্ষার্থীরা বাহিরে থাকতে না পারে এজন্য শীঘ্রই অভিযান চালানো হবে। এছাড়া তিনি ছেলে-মেয়েদের পড়ার টেবিলে থাকার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।
মতবিনিময় সভার সভাপতিত্বে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচআর মুক্তা। এ সময় ভোরের কাগজ প্রতিনিধি এসকে রঞ্জন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, আনন্দ টেলিভিশন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, দি ডেইলি অবজারভার প্রতিনিধি তুষার হালদার, আমার সংবাদ প্রতিনিধি মো.ওমর ফারুক, দৈনিক দেশ জনপদ প্রতিনিধি মো.নাসির উদ্দিন, দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি আরিফ শিকদার, দৈনিক শাহনাম প্রতিনিধি আহম্মেদ পশা তানভীর, দৈনিক সুন্দরবন প্রতিনিধি ইমন আল আহসানসহ ক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন।
মো.জসিম কলাপাড়া থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে অপরাধ দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে মতবিনিময় সভা শেষে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উত্তরী পড়ানো ও সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments