স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান এর সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রেল ভবনে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যোগদান করায় জনাব ফাওজুল কবির খানকে রাষ্ট্রদূত শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জনাব ফাওজুল কবির এ সময় বলেন জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।
বাংলাদেশে লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে উপদেষ্টা জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত জার্মান রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীঢ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এম ও ইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। উক্ত এম ও ইউ স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা প্রদান সম্ভব হবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
সাক্ষাতকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments