মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তিতায় বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন দেশের মানুষ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ৪৮ বছরের এই পথচলায় আমাদের মূল শক্তিই হলো বাংলাদেশের সাধারণ জনগণ,আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে আইনের শাসন নিশ্চিত হবে।ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ফিরে আসবে। যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে।শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।আসুন,ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি। দলের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতকে শক্তিশালী করি এবং একটি বৈষম্যহীন,গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখি। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ,সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী,সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড,সাবেক আহবায়ক মোঃ আতিকুল ইসলাম বিপ্লব,সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ফায়জুল হক রাড়ী,সাধারণ সম্পাদক মোঃ সপন মল্লিক,উপজেলা মহিলা দলের সভাপতি পারভীন বেগম,সাধারন সম্পাদক শিরিন বেগম,পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী,সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখাসহ শত শত নেতাকর্মী।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments