ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীতে তেলবাহী জাহাজ থেকে অবৈধভাবে তৈল পাচারের সময় ৫ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় এদের কাছ থেকে ৩ শত লিটার ডিজেল ও একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-মো. রুবেল (৩৫), মো. ইসমাঈল (৪০), মো. নুরউদ্দিন (৩৭), মো. গজনবি (৬০), মো. মিরাজ (৩৬)। এরা সবাই ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাফিউল কিঞ্জল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের মঙ্গলবার বিকেল ৬টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল দৌলতখানের মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মেঘনা নদীতে কার্গো জাহাজ ‘এমভি হাজী রূপসাহেরা-২’ হতে পাচারের সময় চোরাকারবারি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় এদের কাছ থেকে ৩ শত লিটার চোরাই ডিজেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।
পরে এমভি হাজী রূপসাহেরা-২ এর মাস্টার মো. বাবুল শিকদারের মুসলেকা নিয়ে কার্গো জাহাজটি ছেঘে দেওয়া হয়। এছাড়াও আটককৃত ৫ চোরাকারবারি ও জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments