ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার এক বিবৃতিতে, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মুক্তিযোদ্ধা, ঢাকাবিশ্বদ্যিালয়ে শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্যদের ঢাকা রিপোর্টস ইউনিটির মিলনায়তনের প্রকাশ্য সভা হতে গ্রেফতার, সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় জড়ানো, জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জাসদের বিবৃতিতে বলা হয়, মঞ্চ ৭১ এর নামের সংগঠন কর্তৃক দর্শক ও শ্রোতা হিসেবে প্রকাশ্যে ব্যক্তিবর্গের উপস্থিতির অনুষ্ঠানে মবের হামলার মাধ্যমে মুক্তিযোদ্ধা, ঢাকাবিশ^বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক,বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে তাদেরকে পুলিশ কর্তৃক গ্রেফতার ও সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়। জাসদের বিবৃতিতে বলা হয়, বাক—ব্যক্তি স্বাধীনতা, সভা-সমিতি করার মৌলিক অধিকার পরিপন্থী মবসন্ত্রাস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সন্ত্রাস দমন আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের আত্নপক্ষ সমর্থনের আইনী অধিকার নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments