বরিশাল ব্যুরো: বরগুনায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় আওয়ামী লীগপন্থী ১২ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারী, আইনজীবী মজিবর রহমান, ইমরান হোসেন, এম মজিবুল হক, সাইমুল ইসলাম, আমিরুল ইসলাম, আবদুর রহমান, হুমায়ুন কবির, নুরুল ইসলাম, হুমায়ুন কবির (পল্টু) মো. মামুন মোল্লা ও জুনায়েদ জুয়েল। তাঁরা আওয়ামী লীগপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।
গত ৩০ এপ্রিল এস এম নইমুল ইসলাম নামের এক ব্যক্তি ১৫৮ জনকে আসামি করে মামলাটি করেন। তিনি বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস এম নজরুল ইসলামের ছেলে। বিশেষ ক্ষমতা আইনের পাশাপাশি মামলায় বিস্ফোরক আইনের ধারাও সংযোজন করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আসামিরা একটি মিছিল বের করে জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। হামলার সময় কার্যালয়ের আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরে সেগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের ভেতর ও বাইরে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনার দুই বছর পর বিশেষ ক্ষমতা আইনে মামলাটি হয়। আসামির তালিকায় আওয়ামী লীগের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও আইনজীবী ছাড়াও স্বেচ্ছাসেবক দলের এক নেতার নাম রয়েছে। এ নিয়ে বিএনপির ভেতরেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিএনপির একাধিক সূত্র বলছে, মামলার বাদী নইমুল ইসলামের কোনো সাংগঠনিক পদ নেই। মামলায় স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা শাখার ৮ নম্বর ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহাগ মৃধাকেও আসামি করা হয়েছে।
কারাগারে নেওয়ার সময় মামলার আসামি আইনজীবী জুনায়েদ জুয়েল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা মামলায় আমাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নুরুল আমিন বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় এজাহারনামীয় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments