চট্টগ্রাম অফিস: আজ শুক্রবার( ৮ জুলাই) বেলা ১১ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মাতৃভূমি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকার পাঁচশত কর্মহীন অসহায় পরিবারের মাঝে কোরবানি ঈদ উপলক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যাগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বজ শুক্রবার অনুষ্ঠিত খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শহীদুল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিতরণে ব্যবস্থাপনায় সহযোগিতা করেন স্থানীয় কোয়েপাড়া সহৃদ সংঘ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, আসন্ন কোরবানি ঈদে দেশের ৩০ লাখ পরিবার ঈদের দিন ঠিকমত খেতে পারবে না। কোয়েপাড়ার কৃতিসন্তান বাংলাদেশের গর্ব ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাদেশে পাশাপাশি মাতৃভূমির মানুষের জন্য ঈদ খাদ্য সামগ্রী প্রেরন করেছেন। কর্মহীন অসহায় পরিবারের মানুষ যেন ঈদের ৩/৪ দিন পেট ভরে খেতে পারে। ঈদ উপলক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র সারাদেশে ২০ হাজার কর্মহীন ও স্লিপ আয়ের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কোরবানি ঈদ উপলক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতি পরিবারকে তিন কেজি চাল, দেড় কেজি ওজনের একটি জীবন্ত মুরগি, আধা লিটার সোয়বিন তেল, এক কেজি বুটের ডাল, দুই কেজি আটা ও আলু, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, এক পেকেট গুঁড়া মসলাসহ একটি প্যাকেজ খাদ্য উপহার দেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments