দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাধুসঙ্গ অনুষ্ঠানে বাউল-সাধুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সম্মিলিত সামাজিক আন্দোলন দৌলতপুর উপজেলার শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সরকার আমিরুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন সাধু দরবেশ নহির ফকির, হামলায় আহত সাধু ফজল ফকির, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. শহিদুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার উপদেষ্টা হাফিজ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক শাহীন সরকার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম, নির্বাহী সদস্য এ্যাড. ঝুমু, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বাউল সাধুদের ওপর হামলাকারী দূবৃর্ত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান নেতৃবৃন্দ। মানববন্ধন ও সমাবেশে বাউল, সাধু, লালন ভক্ত, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাত সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামে লালন ভক্ত পলান মন্ডলের বাড়ির একটি ঘরে ঘরোয়া পরিসরে আয়োজিত সাধুসঙ্গ অনুষ্ঠানে এলাকার ২৫-৩০ জনের একদল সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা চালিয়ে বাউল-সাধুদের বেধড়ক মারপিট করে আহত করে। এতে প্রবীণ সাধু ফজল ফকির সহ অন্তত ৮জন বাউল ও সাধু আহত হোন।এ ঘটনায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি আজও।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments