স্টাফ রিপোর্টার: ডিআরইউতে মুক্তিযোদ্ধাদের প্লাটফর্ম 'মঞ্চ ৭১' আয়োজিত গোলটেবিল আলােচনা অনুষ্ঠানে হামলাস্থল থেকে নিরাপত্তা হেফাজতে নেওয়া সাবেকমন্ত্রী লতিফ সিদ্দিকীসহ৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
গভীর রাতে জানাগেছে, মব জাস্টিস থেকে নিরাপত্তা হেফাজতে নেওয়া ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
সবাইকে রাতেই গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শিরোনামে বৃহস্পতিবার (২৮ আগষ্ট) অনুষ্ঠানের আয়োজন করেন মঞ্চ ৭১ নামে সংগঠনটি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেয়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ কিছু লোক নিজেদের জুলাই যোদ্ধা' পরিচয় অনুষ্ঠানে ঞামলা চারায়। এসময় মব সৃষ্টি করে বক্তাদের ঘিরে শ্লোগান দেয় এবং মঞ্চ ভাংচুর করে ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান পন্ড করে দেয়।
পরিস্থিতি ক্রমে অবনতি হলে একপর্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে লতিফ সিদ্দিতীসহ কয়েকজনকে হেফাজতে নিয়ে যায়।
জানাগেছে, অনুষ্ঠানস্থলের আশপাশ এলাকায়ও মব সৃষ্টি করে আরও কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কয়েকটি সূত্র বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে পুলিশ নিয়ে গেছে।
ডিবির এক কর্মকর্তা বলেছে, প্রােগ্রামে বিশৃঙ্খলা তৈরী হওয়ায় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্টদের হেফাজে আনা হয়েছে। এবিষয় তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
কুষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও বঙ্গবীর কাদের সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই ঘটনার প্রতিবাদ ও আটকদের মুক্তি দাবি করেছেন।
একিতে এই হামলার প্রতিবাদ জানিয়ে পুথক বিবৃতিতে দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments