মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য ঠাকুরগাঁও -১,২ও ৩ আসনে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোরভাবে টহল জোরদার করেছে ৫০ বিজিবি। শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে ৫০ বিজিবি এই টহল কার্যক্রম শুরু করে।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও -১,২ ও ৩ আসনের বেশকিছু ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এই কারণে তাদের সমর্থকদের উত্তেজনা বিরাজ করছে। সেই কারনে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তিনটি আসনে ৫০ বিজিবির ১৫ প্লাটুন ও রিজার্ভ সহ ৩৫২ বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজির আহম্মদ বলেন, ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের কিছু ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে রাতদিন টহল জোরদার রেখেছে ৫০ বিজিবির সদস্যরা। এতে ঝুঁকিপূর্ণ থাকা কেন্দ্রগুলোর শৃঙ্খলা নিশ্চিত হয়েছে।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments