আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভেজাল সার মজুত ও বিক্রির দায়ে সোহেল নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার মেসার্স জারা এগ্রো লি.এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারের সোহেল রানার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সোহেলের গুদামে প্রায় ১০ টন ভেজাল জিপসাম, বোরন, জিংক সার পাওয়া যায়। ভেজাল সার সংরক্ষণ ও বিপণন করায় মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেই সাথে প্রায় ১০ টন নকল জিপসাম সার সহ অন্যান্য জিংক, বোরন সার জব্দ করা হয়। ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করেন ওই ব্যবসায়ী।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার মওদুদ আহমেদ ও মোঃ আনোয়ার হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ছিলেন নালিতাবাড়ী থানা পুলিশ।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments