ভোলা প্রতিনিধি॥ যাত্রবাহী লঞ্চের ধাক্কায় ভোলার মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে কামাল জমাদার (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এসময় অপর জেলে ইউসুফ রাঢী আহত হয়েছেন।
শনিবার (০১ অক্টোবর) ভোরে ৪ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে কামাল জমাদার পূর্ব ইলিশা ইউনিয়নের কন্দকপুর গ্রামের আজিজ জমাদারের ছেলে ও আহত ইউসুফ ওই এলাকার জসিম ঢালীর ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার ভোরের দিকে জেলেরা নদীতে মাছ শিকার করছিল। এ সময় এম ভি কাজল নামের একটি যাত্রীবাহি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি জেলে নৌকা ডুবে যায়। এতে এক জেলে নিখোঁজ ও অপর এক জেলে আহত হন। নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের একটি টিম কাজ করছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments