ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক উপনির্বাচনে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. মোমেনের এক অভিনন্দন বার্তার প্রতিউত্তরে এ ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা ব্যানার্জ্জী বলেন, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই সুসম্পর্ক আগামীদিনে খুবই যত্নের সঙ্গে লালন করবেন বলে তিনি এ পত্রে উল্লেখ করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এই ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সবসময় তাঁদের পাশে থাকব।"
মমতা বন্দ্যোপাধ্যায় ড. মোমেন ও তার পরিবারের সদস্যদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments