স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধর্মের অপব্যবহার, তথ্য জালিয়াতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে মিরপুরের ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরুকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে, তারা মূলত ধর্মের নামে মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মানুষকে প্রতারণা করছে। তিনি বলেন, ‘জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো ব্যক্তি বা কোনো নির্বাচনী প্রতীক কাউকে জান্নাত দিতে পারে না। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। দলটি কখনো ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে না। ‘আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে,’ বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরে আমিনুল হক বলেন, একটি স্বার্থান্বেষী চক্র সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য সংগ্রহ করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি জালিয়াতি বা জাল ভোটের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো অবস্থাতেই এমন স্পর্শকাতর তথ্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।
বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি বিদেশি মদদে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাবে।
পল্লবী স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments