স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রকাশ্য ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদের ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৬ জন সংসদ সদস্য ভোট দানে বিরত ছিলেন। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল, এর ৩৫ বছর পর আবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বঙ্গভবনের ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৪তম রাষ্ট্রপতি হচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকে রাজনীতি শুরু, শিক্ষকতা, সরকারি চাকরি, ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী এবং বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘ পথ পেরিয়ে তিনি এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হচ্ছেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
নির্বাচন কমিশন গতকাল রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ফলাফল ঘোষণার পর সংসদ কক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তাকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সংসদ সদস্যরা করতালি দিয়ে অভিবাদন জানান।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ঢাকায় ভারতীয় হ ...
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
সব মন্তব্য
No Comments