ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ ছিল সকল স্বাধীনতাকামী জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন। এ ভাষণ বাঙালির চিরন্তন অনুপ্রেরণার উৎস। তিনি গত ৭মার্চ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
এসময় হাইকমিশনার তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক বিচক্ষণতার বিভিন্ন দিক এবং ৭মার্চ ভাষণের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। আল্লামা সিদ্দিকী বলেন, এ ভাষণের মর্মার্থ সকল বাঙালির হৃদয় স্পর্শ করে এবং বীর মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে। তিনি উল্লেখ করেন, এ ভাষণে বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতা অর্জনের প্রতিটি পদক্ষেপের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন। বাঙালির স্বাধীনতার চেতনার বিকাশে এ ভাষণের ভূমিকার ওপর আলোকপাত করেন হাইকমিশনার। তিনি জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় দু’জন বীর মুক্তিযোদ্ধা তাঁদের স্মৃতিচারণে ৭১’র মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন।
গত ৭ মার্চ সকালে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়। এছাড়া বাংলাদেশ হাইকমিশনে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানবেরাস্থ প্রবাসী বাংলাদেশিগণ এবং হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments