১১ দলীয় ঐক্যের খুলনা সমাবেশ
খুলনা অফিস: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার, ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলের নেতারা।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের রায়কে সম্মান করতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আমরা বিএনপিকে বলছি, ভুল সংশোধন করে জনগণের কাতারে ফিরে আসুন।”
তিনি বলেন, “সংসদে জনগণের দাবি ও ন্যায়বিচারের সমাধান না হলে দেশের মাঠ-ঘাট, জনপদ থেকেই জনগণ তাদের শক্তির প্রকাশ ঘটাবে। আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি শোষণ, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত এবং দলীয় প্রভাবমুক্ত বাংলাদেশ গড়া। যুবসমাজকে দেশের কল্যাণে প্রস্তুত হতে হবে।”
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, “আমরা চেয়েছিলাম বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক নীতি-নৈতিকতাভিত্তিক বাংলাদেশ। দেশে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে।”
মাওলানা মামুনুল হক বলেন, “জনগণের রায়কে সম্মান করতে হবে। বিএনপিকে বলছি, দেশ ও জাতির স্বার্থে ভুল পথ ছেড়ে জনগণের কাতারে ফিরে আসুন।”
ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, “গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করার সুযোগ কারও নেই।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই—রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কোনো আপস করা হবে না।”
সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গণভোটে জনগণ স্পষ্টভাবে মৌলিক সংস্কারের পক্ষে মত দিয়েছে। এসব সংস্কার বাস্তবায়নে অনীহা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। জুলাই সনদের মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।”
তিনি অভিযোগ করেন, “বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে আমাদের দুই ভাইয়ের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। এই সরকার জনগণের সরকার নয়। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে।”
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পঞ্চাশ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ, প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদকে শের ...
বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদসহ বিভিন্ন পদে দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তি ...
সব মন্তব্য
No Comments