স্টাফ রিপোর্টার: ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ রবিবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৩-তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৬৭টি।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই
অভ্যুত্থানে নারীরা : প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশগ্রহণ করেন শাওলী মাহবুব। সভাপতিত্ব করেন রেহনুমা আহমেদ।
প্রাবন্ধিক বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে নারীদের আমরা দেখেছি মিছিলের সম্মুখভাবে মুষ্টিবদ্ধ হাত শূন্যে তুলে শ্রোগানে শ্লোগানে সকল পর্যায়ে সামিল হয়েছেন। এই আন্দোলনে এমন কোনো ক্ষেত্রে ছিল না যেখানে আমরা নারীদের উপস্থিতি দেখতে পাইনি। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তসহ নানা পর্যায়ে নারীদের অনুপস্থিতি আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে। সমাজে বিদ্যমান আধিপত্যশীল পুরুষতান্ত্রিক ব্যবস্থা যদি নারীর রাজনৈতিক সক্রিয়তাকে অস্বীকার করে এবং দেশ গঠনের কাজে নারীর অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়ায় তাহলে বৈষম্যহীন দেশ গড়ার আকাক্সখা পূরণ হবে না।
আলোচক বলেন, ৫২-র ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সকল গণ-অভ্যুত্থান একটি বিশেষ বৈশিষ্ট্য ধারণ করে আছে। সেটি হলো নারীদের সক্রিয় অংশগ্রহণ। ২৪-এর অভ্যুত্থানে নারীরা অসীম সাহসী ভূীমিকা পালন করেছেন। এই আন্দোলন নারীর প্রতি বৈষম্য দূর করার নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
সভাপতির বক্তব্যে রেহনুমা আহমেদ বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে নারীরা প্রচন্ড সাহসের সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আমরা সমাজে নারী-পুরুষের বৈষম্য, শ্রেণিবৈষম্য ও ধর্মীয় বৈষম্য সমাধানের দিকে অগ্রসর হবো। তাহলেই আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- লেখক ও গবেষক ড. সুকোমল বড়ূয়া এবং গবেষক তাহমিদাল জামি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি কাজী আনারকলি, মামুন সারওয়ার, আফসার নিজাম, তাসনীম মাহমুদ, মো. আমিনুল ইসলাম, গোলাম শফিক, নূরুল ইসলাম মনি, মালিহা পারভীন, মতেন্দ্র মানকীন, মিঠুন রাকসাম এবং কবির হোসেন। আজ ছিল সাজু আহমেদের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যালেখ্য, ছন্দে রবির আলো’ এবং ফারহানা চৌধুরী বেবী’র পরিচালনায় নৃত্য সংগঠন বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস লি. (বাফা)-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী মো. মাহাবুবুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, সরকার আমিরুল ইসলাম, হানাদু খানম, আমজাদ দেওয়ান, মেহেরুন আশরাফ, মো. জাকির হোসেন, মো. স্বপন মিয়া, মো. আসলাম মিয়া, আলমগীর সরকার, রামিসা চৌধুরী, মোস্তাক আহমেদ এবং এম এম উম্মে রুমা ট্রফি। যন্ত্রাণুষঙ্গে ছিলেন ইফতেখার হোসেন সোহেল (কী-বোর্ড), মো. হাসান আলী (বাঁশি), আব্দুস সোবহান (বাংলা ঢোল) এবং শেখ জালাল উদ্দীন (দোতারা)।
আগামীকালের অনুষ্ঠান
আগামীকাল ২৪শে ফেব্রুয়ারি ২০২৫/১১ই ফাল্গুন ১৪৩১ সোমবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর চব্বিশ-তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : অমলেন্দু বিশ্বাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সাইদুর রহমান লিপন। আলোচনায় অংশগ্রহণ করবেন শাহমান মৈশান। সভাপতিত্ব করবেন মিলনকান্তি দে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments