স্টাফ রিপোর্টার: বিশিষ্ট আলেম-ওলামাবৃন্দ যাকাতের সেমিনারে বলেছেন, প্রতিটি মুসলিম ধনী ব্যক্তির সম্পদকে সুরক্ষিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে। যাকাত সঠিকভাবে আদায় না করলে তাদের সম্পদ ধ্বংস হবে।
আজ শনিবার, ২২ মার্চ ২০২৫ খ্রি. তারিখে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে "যাকাতের অর্থ সংগ্রহ ও প্রবৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা" শীর্ষক সেমিনার তারা এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক। এছাড়াও মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব মোঃ আব্র রহিম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, মহিউদ্দিন মাহিন, মোঃ আব্দুল হামিদ খান, উপপরিচালক হুমায়ুন কবির, আবুল কাশেম প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেন, আল্লাহর নির্দেশ মতে ধনী ও দরিদ্র মানুষের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে যাকাত আদায় নিশ্চিত করতে হবে। দেশে প্রচলিত যাকাতের সুষম বন্টন নিশ্চত করতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো যেতে পারে। আমাদের আলেম ও ওলামাগণ যাকাত যে ফরজ ইবাদত এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন বোর্ড গভর্নর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মাহফুজুল হক বলেন, যাকাত আদায় ও বন্টন আরো সুচারুরূপে করতে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। আমরা সেই চেষ্টা করতে বদ্ধপরিকর।
মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী বলেন, বাংলাদেশের মানুষ সঠিক ভাবে যাকাত দিলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না। সঠিকভাবে যাকাত দিলে অন্ততঃ দুই বছর পর আমাদের দেশে যাকাত নেয়ার লোক থাকবে না।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments