অনিক রায়, ফরিদপুর অফিস: রাত পোহালেই হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় আগামীকাল মেতে উঠবে সনাতন ধর্মাবলম্বীরা।
“সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে।।”—এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিদ্যা, বাণী ও জ্ঞান অর্জনের প্রার্থনায় দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন ভক্তরা। সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রতিমার বেচাকেনা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শহর ও আশপাশের এলাকায় প্রতিমা কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও বিক্রেতারা। প্রতিমার দাম তুলনামূলক কম থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এতে তারা বিক্রি নিয়ে আশাবাদী।
হিন্দু শাস্ত্র মতে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানালোক প্রাপ্তির আশায় দেবীর চরণে প্রণতি জানান ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী সত্য, ন্যায় ও আলোর প্রতীক; তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
ফরিদপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা প্রতিমা কিনতে ভিড় করছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের থানা মোড় এলাকায় অস্থায়ী প্রতিমার বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন আকার ও নকশার সরস্বতী প্রতিমা বিক্রি হচ্ছে।
বাজারে প্রতিমার দাম সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮ হাজার টাকা পর্যন্ত। ছোট প্রতিমার পাশাপাশি বড় ও নান্দনিক কারুকাজ করা প্রতিমাগুলো ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।
প্রতিমা বিক্রেতা বিষ্ণু পাল, অন্তর পাল ও রিপন পাল জানান, অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিমার দাম কম রাখা হয়েছে। এতে বিক্রি ভালো হচ্ছে এবং ক্রেতার সংখ্যাও বেশি। প্রতিমা কেনার পর অনেককেই ভ্যান, রিকশা ও অন্যান্য পরিবহনে করে প্রতিমা বাড়িতে নিয়ে যেতে দেখা গেছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হয়েছে বৃহস্পতিবার ৮ মাঘ (২২ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে এবং শেষ হবে শুক্রবার ৯ মাঘ (২৩ জানুয়ারি) রাত ১টা ৪৭ মিনিটে।
দেবীর আরাধনার শ্রেষ্ঠ সময় নির্ধারণ করা হয়েছে শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত।
সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও বাসাবাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। হিন্দু শাস্ত্র মতে সরস্বতী বিদ্যার দেবী হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে।
পূজা শেষে প্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments