ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'আশা করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে।'
সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, 'গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন সুন্দর নির্বাচন হয়েছে যে, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কোন ধরণের বিশৃঙ্খলা সেখানে হয়নি। সারাদেশে যে পাঁচটি পৌরসভায় নির্বাচন হয়েছে সব জায়গায় অত্যন্ত সুন্দর, ভালো নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। পার্লামেন্ট আসনের নির্বাচনও সুন্দর হয়েছে। নারায়ণগঞ্জ পৌরসভায় গতকাল যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, আশা করি আগামী সংসদ নির্বাচনও এরকম চমৎকার হবে।'
'গতকালের নির্বাচনের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে' যোগ করেন তিনি।
'অপরদিকে বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও, দৃশ্যত অংশ না নিলেও ভিন্ন অবয়বে সব জায়গাতে তারা নির্বাচনে ছিলো এবং তারাও নিশ্চয় বুঝতে পেরেছেন তাদের জনপ্রিয়তা কোন জায়গায় আছে, এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই' উল্লেখ করে মন্ত্রী ড. হাছান বলেন, আমি আশা করবো সবকিছু নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।
এসময় সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি, অনিয়ম হয়, অবশ্যই সেটি পত্রিকায় আসবে। পাশাপাশি দেশটা যে আজকে এতো এগিয়ে গেলো, আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেলো, সেটা নিয়ে তো দেশে যেভাবে মাতামাতি হওয়ার কথা ছিলো, তা হয়নি। এই করোনার মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে 'পজেটিভ জিডিপি গ্রোথ' হয়েছে, তারমধ্যে বাংলাদেশ একটি এবং বাংলাদেশের অবস্থান তিন নম্বর। সেটি নিয়ে তো আমাদের দেশে পত্রপত্রিকায় মাতামাতি হয় নাই। জাতির এগিয়ে যাওয়ার গল্পটাও তো জাতিকে শোনাতে হবে, সেটি আমাদের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।'
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা: সৈয়দ মোদাচ্ছের আলী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খালেদ ফারুকী ও প্রকাশক নুরুজ্জামান আব্দুল্লাহসহ আমন্ত্রিতরা বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments