ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম সিটির দুই নম্বর গেইট, বিপ্লব উদ্যান ও ফিনলে স্কয়ার শপিং মলে চিত্রায়িত হয়েছে নতুন নাটক ‘ধৈর্য্য’। ভালোবাসা, নীরবতা ও সময়ের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত নাটকটি চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন মেহেদী হাসান ফয়সাল।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, মেহেদী হাসান ফয়সাল, চন্দ্রিকা দাস, অরুনা দত্ত। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহনীল চৌধুরী।
ভুল বুঝাবুঝি নিয়ে প্রেমিক-প্রেমিকার মধ্যকার দ্বন্দ্ব নিয়ে শুরু হয় নাটকটির কাহিনী। দুইজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা থেকে শুরু হয় ভুল বুঝাবুঝি। এক পর্যায়ে নেমে আসে নীরবতা। কিন্তু, এই নীরবতা সেই সম্পর্ককে হারিয়ে ফেলে সময়ের কাছে।
নাটকটি ভালোবাসা প্রকাশে মানুষের সংকোচ ও নীরবতার মানসিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছে সংবেদনশীলভাবে।
নির্মাতা মেহেদী হাসান ফয়সাল বলেন, ‘অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ পায় না। এই নাটকের মাধ্যমে সেই না বলা কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।’
দর্শকদের জন্য নাটকটি শিগগিরই মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments