চট্টগ্রাম অফিস: বীজন নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বীজন নাট্য সন্মাননা ২০২২ প্রদান অনুষ্ঠান আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হবে। এবারের বীজন নাট্য সম্মাননা পাচ্ছেন ‘বিশ্বজুড়ে সেলুন পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম। ‘বিশ্বজুড়ে সেলুন পাঠাগার’ এর কাযক্রম ও সিআরবি রক্ষার আন্দোলনে কবির গ্রন্থ ‘বৃক্ষ সোনা’ বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী। এতে প্রধান অতিথি থাকবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার। প্রধান আলোচক থাকবেন জর্জ কোর্ট চট্টগ্রামের পিপি এডভোকেট উত্তম কুমার দত্ত। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি শেখ শওকত ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর। সভাপতিত্ব করবেন বীজন নাট্য গোষ্ঠীর উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল। উপস্থাপনায় থাকবেন দিলরুবা খানম ছুটি।
সব শেষে আহমেদ কবীর রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশের নিদের্শনায় নাটক ‘সোলাইমান বাদশার প্রার্থনা’ পরিবেশন করবে বীজন নাট্য গোষ্ঠী। এতে অভিনয় করবে, জয়নাল আবেদিন, সায়েম উদ্দিন, আব্দুল মান্নান, সৌরভ পাল, বিনা দাশ গুপ্ত প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments