স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এটি একদিকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে এবং অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে সুদৃঢ় করবে।
স্পীকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর সেন্টার ফর ফিউচার স্টাডিজ এর দুই দিনব্যাপী (১৯-২০ মে, ২০২৬) আন্তর্জাতিক সম্মেলনের 'নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা' প্রতিপাদ্যে সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুন করে সংজ্ঞায়িত করা, লেনদেনমূলক বহুমুখিতা এবং আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষিণ এশিয়ায় অভিবাসন এবং শরণার্থী, অপতথ্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং পরিবর্তিত বিশ্বে আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, নিরাপত্তা শুধু অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে না। বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার উপরও নির্ভর করে।
সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলংকার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।
স্পীকার এসময় ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষকে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments