ডেস্ক রিপোর্ট: দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে ২০২৩ ৮ই সেপ্টেম্বর থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে। এই আয়জনটি দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব তুলে ধরতে এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে একটি প্লাটফর্ম হিসাবে কাজ করবে।
বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) এর সহযোগিতায় এই তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করছে যেখানে চীন ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অবকাঠামো, টেক্সটাইল, বাণিজ্য এবং বিনিয়োগভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে।
হুয়াওয়ে এই আয়োজনে নিজের প্যাভিলিয়ন সাজিয়েছে উন্নত প্রযুক্তি এবং পণ্যের একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও নিয়ে যার মধ্যে রয়েছে ক্লাউড টেকনোলজি, ডিজিটাল পাওয়ার (সোলার পাওয়ার ইনভার্টার), টেলিকম নেটওয়ার্ক প্রযুক্তি যেমন ফাইভজি, ফাইভ পয়েন্ট ফাইভ জি। পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট পোর্ট এবং স্মার্ট সিটিসহ আরও দারুণ কিছু।
হুয়াওয়ের অংশগ্রহণ বিষয়ে এর দক্ষিণ এশিয়ার বোর্ড মেম্বার এবং পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের পরিচালক জেসন লি বলেন, "আইসিটি খাতে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে তার একজন সদস্য হিসেবে হুয়াওয়ে এই প্রদর্শনীতে তার যুগান্তকারী সমাধানগুলো প্রদর্শন করতে যাচ্ছে৷ আমাদের স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে বরাবরের মতোই একটি বিশ্ব সহযোগী হয়ে থাকতে চাই। টেলিকম নেটওয়ার্ক, ডিজিটাল পাওয়ার, ক্লাউড এবং এন্টারপ্রাইজ খাতের জন্য আমাদের পরিষেবা এবং সমাধানগুলির মাধ্যমে আমরা প্রতিটি ব্যক্তি, বাড়ি এবং প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল সেবা দিতে আমরা সবসময় তৈরি যাতে আমরা একটি পুরোপুরি সংযুক্ত ও স্মার্ট বাংলাদেশ তৈরি করে তুলতে পারি।
তিনি আরও বলেন, "বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ২০২৩ প্রদর্শনী চীন এবং বাংলাদেশের প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করবে এবং ডিজিটালাইজেশনকে আলিঙ্গন করতে আমাদের সকলকে একটি সার্বজনীন ধারণা দিবে।"
এই প্রদর্শনীতে দুইটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে যেখানে চীনের বিনিয়োগকারীদের সমস্যা, সফলতা, সম্ভাবনা এবং আকাঙ্খার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এই তিনদিনে জব ফেয়ারেরও ব্যবস্থা রয়েছে। আগ্রহীগণ বিভিন্ন প্যাভিলিয়নে তাঁদের সিভি জমা দিতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments