ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি কমরেড মিহির ঘোষসহ সিপিবির ৬ জন নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মহামান্য হাইকোর্টের জামিনের পর নিম্ন আদালতে জামিন বাতিল করেছে।
জামিন বাতিল হওয়ায়, আজ এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সিপিবির নেতৃবৃন্দ অবিলম্বে কমরেড মিহির ঘোষসহ নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।
বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেন, কমরেড মিহির ঘোষের মতো জনপ্রিয় রাজনৈতিক নেতার ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত দেশের সর্বস্তরের জনগণের ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে বিচার বিভাগের দলীয়করণে দেশের জনগণের আইনি অধিকার আজ হুমকির মুখে পড়েছে। মহামান্য হাইকোর্টের জামিনের পরও নিম্নআদালতে জামিন না হওয়া উদ্বেগজনক।
উল্লেখ্য, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, গিদারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কমরেড ছাদেকুল ইসালম মাস্টারসহ সিপিবির ৬ নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতাসীন দলের গাইবান্ধার কতিপয় স্থানীয় নেতা রাষ্ট্রদ্রোহ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে। গত ৯ ডিসেম্বর মহামান্য হাইকোর্ট তাঁদের আগাম জামিন মঞ্জুর করেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুর ডিজিটাল ট্রাইবুন্যাল আদালতে হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন আবেদন করার নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ ১৯ জানুয়ারি কমরেড মিহির ঘোষসহ নেতৃবৃন্দ আদালতে হাজির হলে, আদালত জামিন নামঞ্জুর করে তাঁদেরকে জেলে পাঠান।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments