ডেস্ক রিপোর্ট: ‘নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য’ এ শ্লোগানকে সামনে রেখে মঞ্চ নাটকে অভিনয় করার জন্য নতুন ও উদ্যোমী নাট্য কর্মী সংগ্রহ করছে ‘বীজন নাট্য গোষ্ঠী।’ গান, তবলা, আবৃত্তি ও বাদ্য যন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। নতুন নাট্য কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিনয়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। আবেদন পত্র সংগ্রহের জন্য কর্ণেল হাট নতুন মুনছুরাবাদের ওয়ালিদ প্রিন্টার্স, স্বপ্নীল প্রতিভা থিয়েটার চৌমুহনী দেওয়ান হাট, ফিসবো এন্টারপ্রাইজ উত্তর কাট্টলী, ভূঁইয়া এন্টারপ্রাইজ পশ্চিম ফিরোজশাহ কলোনী, পিন্টু হেয়ার কাটিং কৈবল্যধাম মালী পাড়া, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার কর্ণেল হাটে যোগাযোগ করা যাবে। এছাড়া ‘বীজন নাট্য গোষ্ঠী’র কার্যালয় থেকে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, ১৯৯৭ সালে ২৪ সেপ্টেম্বর ‘বীজন নাট্য গোষ্ঠী’ প্রতিষ্ঠা লাভ করে। পথ নাটকসহ এ পর্যন্ত প্রায় ১৪টা নাটকের মঞ্চায়ন করেছে চট্টগ্রামের নাটকের এ দলটি। দলটির দল প্রধানের দায়িত্ব পালন করছেন অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ।
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments