শিমুল মাহমুদ: সোমবার সচিবালয়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে। লকডাউনের সুপারিশ এখনো তারা করেননি। লকডাউনের পর্যায়ে যাতে না যেতে হয়, সেজন্য এ প্রস্তুতি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আশঙ্কার বিষয় হলো করোনা বেড়ে যাচ্ছে। আজকের কথা যদি বলি শনাক্ত ৩.৪% হয়েছে। যেটা ১% এর নিচে নেমে গিয়েছিল। এটা আশঙ্কাজনক। মৃত্যুহার যদিও এখনও কম, কিন্তু সংক্রমণ বেড়ে গেলে মৃত্যুহার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে চাই।
তিনি বলেন, আমাদের ল্যান্ড পোর্ট, সি পোর্ট গুলো যেগুলো আছে, সেখানে স্ক্রিনিং বাড়ানো হবে। আমরা সেখানে এন্টিজেন টেস্টও করছি। পিসিআর টেস্ট করছি। কোয়ারেন্টিনের জন্য আরো বেশি তাগিদ দেওয়া হয়েছে। কোয়ারেন্টিন হবে পুলিশ পাহারায়। যাতে কোয়ারেন্টিনের থেকে কেউ বেরিয়ে না যায়। এরপর যতো অনুষ্ঠান আছে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে লোক সংখ্যা সীমিত রাখতে হবে। এ বিষয়ে নীতিগত সিন্ধান্ত হয়েছে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments