স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাশেদুল হাসানের কবিতার বই ‘থাকার জন্য সবাই আসে না’। বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। এ বি সরকারের টাইফোগ্রাফিতে বইটির প্রচ্ছদ করেছেন সফেদ পান্থ।
রাশেদুল হাসান বলেন, কবিতা অনুভূতির এক নৈঃশব্দ্য যাত্রা। বইয়ের প্রতিটি পঙক্তির ভাঁজে লুকিয়ে আছে হারানোর ব্যথা, স্মৃতির সুরভি আর অনন্ত অপেক্ষার রং। এখানে মিশে আছে বিরহের নীল সুর, বিষণ্নতার ম্লান আলো, আর ফিরে পাওয়ার আকুল প্রার্থনা।
এ বিষয়ে প্রকাশক ও কবি খালেদ রাহী বলেন, দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করে আসছেন রাশেদুল হাসান। তার কবিতার চিত্রকল্প, উপমা, বুনন ও শব্দপ্রয়োগের ধরন চমৎকার। আশা করছি বইটি পাঠক নন্দিত হবে।
দুই দশকের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রাশেদুল হাসান। কবিতা, গল্প, প্রবন্ধ-নিবন্ধ ও কলাম লিখছেন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও লিটলম্যাগে। দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। ফেনীর সময়, দৈনিক বর্তমান ও দেশ রূপান্তর, নয়াদিগন্তে কাজ করেছেন। বর্তমানে জাগোনিউজ২৪.কমে সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments