শার্শা (যশোর) প্রতিনিধি: কোন সমাধান ছাড়াই পতাকা বৈঠক শেষ, বিএসএফের পুশ ইন করা ১০ জন নারী-পুরুষ ও শিশু এখনও শূন্যরেখায় মানবেতর জীবন যাপন করছে।
আজ সকালে বিজিব ও বিএসএফ এর মাঝে পুশইন সংক্রান্ত এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার ভোর রাতে কাঁটাতারের গেটখুলে বেনাপোল’র সাদিপুর সীমান্ত দিয়ে বিএসএফ তাদেও পুশ ইন করে। বিজিবি সাহসীকতার সাথে বিএসএফ’র পুশ ইন ঘটনা জানতে পেরে তা প্রতিহত করে দেয়।
বিএসএফ গতরাতেও তাদের রাতভর আশেপাশের বেশ কয়েকটি কাঁটাতারের গেট খুলে পুশইন চেষ্টা করে ব্যর্থ হয়।
যখন যে গেট দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে আগেই সেখানকার সীমান্তের সার্চলাইট বন্ধ করে দেয়া হয়। তবে বিজিবি সতর্ক থাকায় সে চেষ্টা ব্যর্থ হয়।
পরবর্তীতে আজ মংগলবার সাড়ে রাত তিনটার দিকে গেটের এপারে পুনরায় তাদের পুশ ইন করলেও মানুষগুলো এখনও শুন্য রেখাও ভূখণ্ডেই অবস্থান করছে।
এদিকে, এ ঘটনার পর বেনাপোলসহ আশেপাশের সীমান্তে বিজিবি জনবল ও উচ্চ সতর্কতা বাড়িয়েছে বলে জানা গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গতকাল ও আজও পতাকা বৈঠক করেও বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকে হয়। কিন্তু কোন সমাধান ছাড়াই তা শেষ হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments