স্টাফ রিপোর্টার: আজ বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদ-এর মুলতবি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অর্থনীতি, অবকাঠামো ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং আইন প্রণয়ন কার্যক্রম পরিচালিত হবে।
দিনের কার্যসূচির শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে সংসদ সদস্যরা প্রশ্ন করবেন এবং মন্ত্রীরা তার উত্তর প্রদান করবেন।
জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা করা হবে। এ পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস ‘পদ্মা ব্যারেজ নির্মাণ’ প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। বরিশাল-৩ আসনের সদস্য জয়নুল আবেদীন মুলাদী ও বাবুগঞ্জ এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি তুলবেন। রংপুর-৪ আসনের সদস্য আখতার হোসেন দেশে হাম রোগের প্রাদুর্ভাব রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবেন।
উপস্থাপনীয় কাগজপত্রের মধ্যে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন’ সংসদে উপস্থাপন করবেন।
আইন প্রণয়ন কার্যক্রমে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতি প্রার্থনা করবেন। অনুমতি মঞ্জুর হলে বিলটি উত্থাপন করা হবে এবং পরীক্ষাপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের প্রস্তাব করা হবে।
এছাড়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অব্যাহত থাকবে।
সংসদ সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচি অনুযায়ী আজকের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments