সুৃমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ "শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে" শ্লোগানকে ধারন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী,জামালপুর জেলা সংসদের পঞ্চদশ জেলা সম্মেলন জামালপুর শিল্পকলা একাডেমির নতুন ভবনে অনুষ্ঠিত হয়।
২৭ মে (শুক্রবার) সকাল ১০ টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি আলী জহির খালেকুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানু। এছাড়া প্রথম অধিবেশনে আরও বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কঙ্কন নাগ,সদস্য সারোয়ার হোসেন রবিন,ময়মনসিংহ বিভাগীয় উদীচীর সদস্য সচিব আব্দুস ছালাম রিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিবি জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক মারুফ আহমেদ খান মানিক,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হোসেন রবি। প্রথম অধিবেশনে সভাপতিত্বে করেন উদীচী জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।
বিকেল ৩টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্থানীয়,জাতীয় এবং অন্তজাতিক বরেন্য মৃত ব্যক্তিদের শোক প্রস্তাব করা হয় এবং মৃত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অধিবেশনে সাধারন সম্পাদক এবং কোষাধ্যক্ষের অর্থ রিপোর্ট পেশ করা হয়।
জানা যায়,কাউন্সিল অধিবেশনে জেলা কমিটি ভেঙ্গে দিয়ে ১৭ সদস্যের বিষয় নির্বাচনী কমিটি গঠন করা হয়। নির্বাচনী কমিটি যাচাই-বাছাই করে অধিবেশে একটি জেলা কমিটি উপহার দিবে পাশ করার জন্য।
রাত ৯ টায় বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালকে সভাপতি এবং সন্তোষ কুমার রাজভরকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্যের জেলা কমিটি ঘোষনা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি আগামী দুই বছর উদীচী,জামালপুর জেলা সংসদ পরিচালনা করবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments