স্টাফ রিপোটার: চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতফকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড: হাছান মাহমুদ বলেছেন, একজন সাংবাদিক অকুতোভয়ে বস্তুনিষ্ঠতার সাথে কাজ করলে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।
রোববার সন্ধ্যায় রাজধানীতে ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে উপহার দেয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ অভিনন্দন ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিমের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ড. হাছান সাংবাদিকদের বলেন, ৮৬ বছর পর দুইজন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পেলেন। এজন্য তারা সবার অভিনন্দন পাবার যোগ্য। এবং তারা সমস্ত ভয়ভীতি লোভ-লালসার উর্ধ্বে উঠে সত্যপ্রকাশের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বিশ্বের সাংবাদিকরা এতে উৎসাহিত হবে।
এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অনেক ক্ষমতা। সমাজের অনুন্মোচিত বিষয়, মানুষের অব্যক্ত বেদনা তারা তুলে ধরতে পারেন। প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। সাংবাদিকদের এই কাজে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান তার বক্তৃতায় সাংবাদিকদের গাড়ি প্রদানের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি মোকাবিলা করে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী হিসেবে উপনীত হয়েছেন।
মোহাম্মদ এবাদুল করিম এমপি এসময় তার এলাকার সাংবাদিকদের প্রশংসা করেন এবং র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী সাংবাদিকদের গাড়ি প্রদানকে সাধুবাদ জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অতিথিবৃন্দকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের হাতে গাড়ির স্মারক চাবি হস্তান্তর করেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments