রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন না মঞ্জুর হওয়া আসামীরা হলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও উপজেলার সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ ফারুক সরদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মনির হোসেন,উপজেলা
ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন সরদার,ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির,উপজেলার বাইশারী ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গির হোসেন বেপারী,সৈয়দকাঠীর সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার। হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে তারা সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শেখ ফারুক হোসেন জামিন না মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেস্বর জামিনের শুণানীর।দিন ধার্য্য করে তাদের কারাগারে পাঠান।
প্রসঙ্গত, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাসেল বাদী হয়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী মো: রাসেল পেশায় অটোরিক্সা চালক।
এ মামলায় বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০জন নামধারী এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামী করা হয়। জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের এ ১০ নেতাকর্মী ওই মামলার এজাহারনামীয় আসামী।
আসামীর মধ্যে উপজেলা বিএনপি সহ সভাপতি সালেক মল্লিক শিমুলের নামও রয়েছে।
###
ছবি
বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশালের বানারীপাড়ায় র ্যাব ৮'র অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৪৫),স্বরূপকাঠী উপজেলার পশ্চিম সোহাগ দল গ্রামের সোহাগ বেপারী (৩৫) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ৩ নং কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের ৬নং ওয়ার্ডের মোঃ শাহাদাৎ হোসেন শাওন (২৩)। জানা গেছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৮ তাদের গ্রেফতার করে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বানারীপাড়া থানায় সোপর্দ করা হয়। বানারীপাড়াসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments