ডেস্ক রিপোর্ট: প্রথম বার এসেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাজিমাত করেছে হুজরাট টাইটান্স। এবারের ১৫ তম আসরে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতল নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। প্রথমবার অংশ নিয়ে লিগপর্ব শেষ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। এরপর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠে।
রাজস্থান অবশ্য দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে আসে। কিন্তু ভাগ্য বদলায়নি। তাদের ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ১৫তম আসরের শিরোপা জিতে নিয়েছে গুজরাট টাইটান্স। প্রথমবার অংশ নিয়ে, প্রথমবার ফাইনালে উঠে, প্রথম শিরোপা জিতে বাজিমাত করেছে তারা। অন্যদিকে ১৪ বছর পর ফাইনালে উঠে দ্বিতীয় শিরোপা জিততে ব্যর্থ হয় রাজস্থান। রানার্স-আপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় গুজরাট। হয়ে যায় চ্যাম্পিয়ন।
গুজরাটের শিরোপা জয়ে বল হাতে অবদান রাখেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। এরপর ব্যাট হাতে ৩০ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিয়ে যান। শুভমান গিলের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৩ বলে তোলেন ৬৩ রান।
এরপর গিল ও ডেভিড মিলার ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো গিল ৪৫ রানে ও মিলার ৩২ রানে অপরাজিত থাকেন।
পান্ডিয়ার অলরাউন্ড নৈপূণ্যে গুজরাট শিরোপা জেতায় ফাইনালের ম্যাচসেরা হন তিনি।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments