ইতালী প্রতিনিধি: ইতালির বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং এনআরবি ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানির চেয়ারম্যান, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন ইতালীর সাবেক সভাপতি ও ইতালী আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে 'সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়ার সাথে ২৯ শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় রোমের পিয়াচ্ছা ভিক্তোরিয়ায় তার নিজ বাসায় বরিশাল বিভাগ সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।উল্লেখ্য জি এম কিবরিয়া করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন দেশে থাকার পর গত ২৩ সেপ্টেম্বর ইতালি রোমে এসে পৌঁছেছেন।
এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মাঝি, মজিবর রহমান সিকদার, আল আমিন ভুঁইয়া, এম এ রব মিন্টু, ফিরোজ খান, এডভোকেট আনিচুজ্জামান, হেলাল উদ্দিন, স্বপন হাওলাদার, মেহেদী হাসান, বাতেন হাওলাদার, মোঃ শাহিন।
নেতৃবৃন্দ জিএম কিবরিয়াকে বরিশাল বাসীর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার ব্যাপারে তাকে অবগত করেন। জি এম কিবরিয়া বরিশাল বিভাগ সমিতি গঠনে একটি গ্রহনযোগ্য পদ্ধতি নির্ধারনে খুব শিঘ্রই তিনি বরিশালের প্রবীন ব্যক্তিদের মতামত নিবেন।তিনি বরিশালের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments