জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ( ৪জানুয়ারী ) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে বাংলাদেশ পুলিশের পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) পরিয়ে দেয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিছেন কলারোয়া পৌর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর রহমান, সহ-সভাপতি আলম হোসেন, রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আঃ সালাম, সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক সেলিম খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ.দপ্তর সম্পাদক আলামিন,প্রচার সম্পাদক সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজিবুল ইসলাম, সহ.ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হাসানুল কবীর, কার্যনির্বাহী সদস্য আজগর আলী, মিজানুর রহমান, মনিরুজ্জামান, আলি হোসেন, খান নাজমুল হুসাইন, সাধারণ সদস্য ইমাদুল ইসলাম, আলামিন গাজী, রাসেল প্রমুখ। উল্লেখ্য-সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও প্যারেডে অধিনায়ক খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments