মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলায় প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পেয়ে আনন্দিত তৃতীয় লিঙ্গের উপকারভোগী শাহানাজ। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে মোংলার ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবার ৫০টি ঘর ও জমি পেয়েছেন। ২০ জুন রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্থান্তর কার্য্যক্রম ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উদ্বোধনের পর মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিবৃন্দ এঘর এবং জমি হস্থান্তার করেন।
রবিবার সকাল ১০টায় জমি ও ঘর হস্থান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। ঘর হস্থান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, কোস্ট গার্ডের লেঃ কমান্ডার সিদ্দিক আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা বন্দর কর্তৃপক্ষ’র নির্বাহি ম্যাজিস্ট্রেট শোভন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্রভাষক মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার প্রমূখ। প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের অর্থায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে শতভাগ স্বচ্ছতা ও মান বজায় রেখে মেরুন কালারের দৃষ্টিনন্দন ঘরগুলি নির্মান করা হয়েছে। ঘরসহ প্রত্যেক পরিবারকে দুই শতক জমিও প্রদান করা হয়। মোংলা উপজেলার কামারডাঙ্গা মৌজার নারিকেলতলা গ্রামে মোংলা নদীর পাড়ে এই ৫০টি ঘর নির্মান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রবিবার সকালে গণভবন থেকে গৃহ হস্থান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্স’র মাধ্যমে উদ্বোধন করেন । প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ টি ঘর ও জমি উপকারভোগীদের মাঝে হস্থান্তর করা হয়। এর আগে প্রথম দফায় সারা দেশে ৭০ হাজার এবং মোংলায় ৫০টি ঘর প্রদান করা হয়েছিলো। রবিবার ঘর এবং জমি পেয়ে আনন্দিত এমনটি জানিয়েছেন তৃতীয় লিঙ্গের উপকারভোগী শাহানাজ।। উপকারভোগী আঙ্গুরী বেগম, শেফালি বেগম, দিনোমনি হালদারসহ সকল উপকারভোগীরা জমি এবং ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments