স্টাফ রিপোর্টার: রামিসা ধর্ষণ-হত্যাসহ সারাদেশে প্রতিদিন শিশুকন্যা ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম এবং মবের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
শনিবার বিকাল ৫টায় জিপিওর সামনে জাসদ কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে জাসদের নেতা-কর্মীরা ধর্ষণ, খুন, গুম ও মববাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিতেও স্লোগান দেন তারা।
জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী নুরতাজ পারভীন, ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি এবং জাতীয় নারী শ্রমিক জোটের কেন্দ্রীয় নেত্রী নার্গিস নীলা।
বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ, হত্যা ও গুমের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মাদ্রাসাছাত্র বলৎকার ও মবের নামে সহিংসতার সঙ্গেও একটি চক্র জড়িত। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা দলীয় সভাপতি হাসানুল হক ইনুর মুক্তি দাবি করেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments